বাংলাদেশ, রবিবার, মার্চ ১৫, ২০২৬

রাজশাহীতে দাফন হবে পাইলট তৌকিরের, খোঁড়া হচ্ছে কবর

আমানউল্লাহ্ আমান

আমানউল্লাহ্ আমান

published: 22 July, 2025, 02:08 PM

রাজশাহীতে দাফন হবে পাইলট তৌকিরের, খোঁড়া হচ্ছে কবর


বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ রাজশাহী নগরীতে অনুষ্ঠিত হবে। সোমবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নগরীতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর নগরীর সপুরা গোরস্থানে তাকে সমাহিত করা হবে। সোমবার বেলা ১১টায় তৌকিরের চাচা সাদিকুল ইসলাম ঢাকা মেইলকে এসব তথ্য জানান।


সরেজমিনে গিয়ে দেখা যায়, সপুরা গোরস্থানে কবর খনন শুরু করা হয়েছে। এ সময় তৌকিরের চাচা মতিউর রহমান ও সাদিকুল ইসলাম আসেন।  তারা ঢাকা মেইলকে জানান, জানাজার জায়গা এখনো নির্ধারণ হয়নি। তবে রাজশাহীতে হবে এটা নিশ্চিত। স্টেডিয়ামে করা যায় কিনা আমরা যোগাযোগ করছি কথা বলছি। বিকেলে জানাজা হবে। এরপর সপুরায় দাফন হবে। চূড়ান্ত জায়গা পরে জানতে পারবো। তৌকিরের নানা আজিজুর রহমান জানান, দুপুর আড়াইটার সময় বিমানে নিয়ে আসা হবে ঢাকা থেকে। এরপর দাফন হবে বিকেলে।

National