বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ঈদ উপলক্ষ্যে বাউফলে ৪৬২৫ দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

সাইফুল ইসলাম বাউফল প্রতিনিধি

published: 17 March, 2026, 05:44 AM

ঈদ উপলক্ষ্যে বাউফলে ৪৬২৫ দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভিজিএফ কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফল পৌরসভায় দুস্থ পরিবারগুলোর মধ্যে চাল বিতরণ করা হয়েছে।


সোমবার (সকাল ৯টা) বাউফল পৌর শহরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় পৌর এলাকার ৪ হাজার ৬২৫টি দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে মোট ৪৬.২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, “সরকার সবসময় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে।”


চাল বিতরণ কার্যক্রম চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভা কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


স্থানীয়রা জানান, ঈদের আগে এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র পরিবারগুলোর জন্য অনেক স্বস্তি নিয়ে আসে। এতে তাদের ঈদের প্রস্তুতি নিতে কিছুটা হলেও সহায়তা হয়।

National