বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আফিল অটো ব্রিকসে আগুন, পুড়ে গেছে এক শেডের সব মেশিনারীজ

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

মো.মনির হোসেন হোসেন বেনাপোল প্রতিনি

published: 27 February, 2026, 03:58 AM

দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আফিল অটো ব্রিকসে আগুন, পুড়ে গেছে এক শেডের সব মেশিনারীজ

যশোর সদরের রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে দুটি শেডের একটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রতিষ্ঠানটিতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আফিল অটো ব্রিকসের ইনচার্জ ইনসার আলী জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শেডে হঠাৎ আগুন ধরে যায়। আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ৭টি ইউনিট এসে আগুন নেভায়। এতে করে আমাদের একটি শেডের সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে বলে ধারণা করছি। বাকি অন্য শেডেও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, আগুনের তাদের ব্রিকসের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শুধু শেডে নয়, কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও ক্ষতিগ্রস্ত হয়েছে।


এব্যাপারে যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমদ জানান, বৃহস্পতিবার বিকালে অগ্নিকান্ডে সংবাদ পেয়ে আমাদের ৭টি ইউনিট আফিল ব্রিকসে যায়। সেখানে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি ব্রিকসের ওপরের চিমনি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছিনা। সবকাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।

National