বাংলাদেশ, সোমবার, মে ২৫, ২০২৬

জামায়াত ক্ষমতায় গেলে জনগনের ভাগ্যোন্নয়নে কাজ করবে-কামরুল আহসান এমরুল

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

ময়মনসিংহ প্রতিনিধি

published: 29 March, 2025, 08:09 AM

জামায়াত ক্ষমতায় গেলে জনগনের ভাগ্যোন্নয়নে কাজ করবে-কামরুল আহসান এমরুল

ময়মনসিংহ সদর ০৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন,জামায়াত সবসময় জনমতকে অগ্রাধীকার দেয়।জনগনের অধিকার নিয়ে জামায়াত কাজ করে।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ সাংগঠনিক থানার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,জামায়াত ক্ষমতায় গেলে জনগনের জন্য কাজ করবে,দেশের মানুষের হয়ে কাজ করবে।বিগত ফ্যাসিস্টরা জনগনকে তার ভোটাধীকার থেকে বঞ্চিত করেছে। আমরা এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবো যেখানে নারী-পুরুষ সকলে তার সামাজিক নিরাপত্তা পাবে। যেখানে কারও অধিকার বিন্দুমাত্র ক্ষুন্ন হবেনা।

একমাত্র কুরআনের বিধান অনুযায়ী সমাজ পরিচালিত হলেই কেবল প্রত্যেকে তার প্রাপ্য অধিকার পাবে। জামায়াতে ইসলামের প্রতিটা কর্মী সততার সাথে মানুষের অধিকারের জন্য কাজ করে। আমরা বিশ্বাস করি কুরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করা হলে সেখানে কোন বৈষম্য থাকবে না। মানুষ প্রতিটি জায়গায় তার প্রাপ্য অধিকার ফিরে পাবে।

চরশ্রীকলদী বাজার বাইতুল আমান জামে মসজিদেরর সভাপতি ডাঃ সাইফুল ইসলামের সঞ্চালনা ও পরাণগঞ্জ সাংগঠনিক থানার আমীর

মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী,মহিউদ্দিন আল মুনির, এসিস্ট্যান্ট সেক্রেটারি, গাঙ্গিনার পাড় সাংগঠনিক থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি মহিউদ্দিন আল মুনির প্রমূখ।

পরে প্রধান অতিথি স্থানীয় বাজারে সাধারন মানুষ,ব্যবসায়ী এবং এলাকার জনগনের সাথে কৌশল বিনিময় করেন।

National

রাজনীতি আরোও দেখুন