বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দ্রুত ও পেশাদারী পদক্ষেপ

"মাত্র ২ ঘণ্টায় হারানো মোটরসাইকেল উদ্ধার"

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিনিধি

published: 07 July, 2025, 02:47 AM

"মাত্র ২ ঘণ্টায় হারানো মোটরসাইকেল উদ্ধার"

রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় ফটো সাংবাদিক সজল মাহমুদের মোটরসাইকেল চুরি হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই সেটি উদ্ধার করে নজির স্থাপন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এই দ্রুত উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ।


জিটিভির ফটো সাংবাদিক সজল মাহমুদ দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকা`কে বলেন মোটরসাইকেল হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু রাজশাহী মহানগর পুলিশের আন্তরিক সহযোগিতা ও তৎপরতায় আমি অভিভূত। তিনি তাঁর হারানো মোটরসাইকেল উদ্ধারে সহায়তাকারী সহকর্মী ও বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা জানান।


এ উদ্ধার অভিযানে সহযোগিতা করেন দৈনিক আমাদের রাজশাহীর মাসুদ রানা, বাংলাদেশ সমাচারের মুক্তার হোসেন, আমাদের কণ্ঠের রবিউল ইসলামসহ আরও অনেকে। তাঁদের আন্তরিক সহযোগিতার জন্য সজল মাহমুদ আন্তরিক ধন্যবাদ জানান।


গ্রীন সিটি প্রেসক্লাব এর  পক্ষ থেকেও বোয়ালিয়া মডেল থানার সম্মানিত ওসি মোস্তাক আহমেদসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। সেইসাথে মোটরসাইকেল উদ্ধারে সহকর্মী সাংবাদিকদের সহযোগিতাও প্রশংসার দাবি রাখে।


এই ঘটনা প্রমাণ করে, সঠিক সমন্বয় ও সদিচ্ছা থাকলে খুব অল্প সময়েই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। রাজশাহী মহানগর পুলিশ যে জনসেবায় কতটা সক্রিয় ও দায়িত্বশীল—এটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

National