বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

শফিকুল হক মিলনের সমর্থনে পবা-মোহনপুরে বিএনপির বিশাল গণসংযোগ

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিনিধি

published: 04 February, 2026, 01:50 PM

শফিকুল হক মিলনের সমর্থনে পবা-মোহনপুরে বিএনপির বিশাল গণসংযোগ

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলনের পক্ষে এক বিশাল নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। আজ পবা, মোহনপুর এবং জাহানাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই প্রচারণায় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

প্রচারণায় শফিকুল হক মিলনের সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। তার নেতৃত্বে মহানগর বিএনপির একঝাঁক নেতা-কর্মী গ্রাম থেকে গ্রামান্তরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

প্রচারণায় আরও অংশ নেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সাবেক সহ-সভাপতি দিপু সরকার, এবং কৃষক দলের সাবেক সদস্য সচিব ইকো। তৃণমূলের মানুষের মাঝে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে তারা পাকুরিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেন।

শ্রমিক অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় সক্রিয় ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মমিন এবং শাজাহান। এছাড়াও পবা, মোহনপুর ও জাহানাবাদ ইউনিয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী এই প্রচারণায় যোগ দেন।

নেতাকর্মীরা জানান, শফিকুল হক মিলনের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে এবং নির্বাচনী এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

National