বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করল হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ইউনাইটেড সুপার উইমেন

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

সিলেট প্রতিনিধি

published: 20 October, 2025, 01:14 AM

পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করল হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ইউনাইটেড সুপার উইমেন

সিলেটের তরুণদের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং তরুণীদের সর্ববৃহৎ সংগঠন ইউনাইটেড সুপার উইমেন পরিবারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সচেতনতা কার্যক্রম।


রবিবার (১৯ অক্টোবর ২০২৫) পরিবেশ অধিদপ্তর ও UNIDO-এর উদ্যোগে জিন্দাবাজার জল্লারপাড় পয়েন্ট থেকে অগ্রগামী স্কুল পর্যন্ত অনুষ্ঠিত ওয়াকওয়ে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সংগঠনদ্বয়ের স্বেচ্ছাসেবীরা “সিঙ্গেল ইউজ প্লাস্টিক, পলিথিন ব্যবহার ও পরিচ্ছন্নতা—পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি ক্যাম্পেইন” পরিচালনা করেন।


ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় দোকানপাট, এলাকাবাসী ও পথচারীদের মাঝে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয় এবং সবাইকে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


সংগঠনের সদস্যরা বলেন, “সকলের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন সিলেট গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ।”


কার্যক্রমে উপস্থিত ছিলেন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ছালিম আহমদ খাঁ, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ আবিদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মুয়াজ্জিন আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক সাইফুল আলম নিপু, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাজ্জল আহমদ, সহ দপ্তর সম্পাদক সাইয়ান আহমদ চৌধুরী, যোগাযোগ বিষয়ক সম্পাদক লোকমান আহমদ চৌধুরী, সদস্য ইব্রাহিম চৌধুরী ও ফাহিম আরিফ।


এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও ইউনাইটেড সুপার উইমেন এর কো-অর্ডিনেটর সামিহা আক্তার তাহসিন, কো-অর্ডিনেটর সুমাইয়া বাহার শিমু, সভাপতি মরিয়ম কামাল মনি, সদস্য শারমিন আক্তার, ইরীন আক্তার ইমা, নুরে জান্নাত নুহা, নাজমুন নাহার ফাহমিদা, শুভা আক্তার সামিয়া, ফাহমিদা আক্তার, ফাহমিদা উর্মি, আকলিমা বেগম, আলপিনা ইসলাম, রিসাত ও তানজিদা প্রমুখ।


এই কার্যক্রমের মাধ্যমে তরুণ ও তরুণীরা পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


National

সারাদেশ আরোও দেখুন