বাংলাদেশ, সোমবার, মে ২৫, ২০২৬

জাতীয়করণের দাবিতে মহাসমাবেশে যোগদানে মান্দা উপজেলা শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় এম এ মতীনের

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি

published: 07 October, 2025, 11:33 PM

জাতীয়করণের দাবিতে মহাসমাবেশে যোগদানে মান্দা উপজেলা শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় এম এ মতীনের

বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত শিক্ষক মহাসমাবেশে যোগদানের প্রাক্কালে শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী  এম এ মতীন।


মঙ্গলবার (০৭ অক্টোবর) ঢাকার চিটাগাং হোটেলে এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও নওগাঁ জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম সরোয়ার স্বপন। এছাড়াও 

উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক  নাসির উদ্দীন,  এনামূল হক, আব্দুল লতিফ ও  দেলোয়ার হোসেন প্রমূখ।


সভায় মান্দা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দও অংশ নেন।


শিক্ষক নেতারা বলেন, দেশের লক্ষাধিক বেসরকারি শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। এ দাবি বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা জরুরি।


এম এ মতীন বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনে মেরুদণ্ড। তাদের ন্যায্য দাবি আদায়ে আমি সবসময় পাশে আছি এবং থাকবো। শিক্ষকদের জাতীয়করণ এখন সময়ের দাবি।”

National