বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রে’প্তার

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

published: 17 April, 2025, 08:45 PM

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রে’প্তার

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাড় গোল চত্তরে র‍্যাবের অভিযানে ১৭ কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলো হবিগঞ্জের মাধবপুর থানার রসুলপুর গ্রামের সুনীল চন্দ্রনাথের ছেলে আবুল হাসান পূর্বনাম শ্রী প্রান্তনাথ (২৭) এবং নওগাঁ জেলার ধামাইরহাট থানার মোরোলে আজাপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৪)।


র‍্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় অভিধান চালায়। তখন ১৭ কেজি গাঁজা সহ ঐ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতর জানান, আসামীদ্বয় দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে ক্রয় বিক্রয় করে আসছিল।


দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যমুনা সেতু পশ্চিম থানায় সোপর্দ করা হয়েছে।

National