বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

মান্দায় কলা গাছের সাথে এ কেমন শত্রুতা

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি

published: 17 April, 2025, 04:02 AM

মান্দায় কলা গাছের সাথে এ কেমন শত্রুতা

নওগাঁর মান্দায় খোরশেদ আলী তাগাদগিরি নামে এক কৃষকের প্রায় ১০ কাঠা জমিতে রোপনকৃত বাগানের ১৬০ টি কলাগাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ভূক্তভোগী কৃষক খোরশেদ আলী গোবিন্দপুর গ্রামের নাছের আলী তাগাদগিরির ছেলে। তার নিজের কোন জমি না থাকায় একই গ্রামের আহম্মদ আলীর ছেলে রাজু আহম্মেদের কবলাকৃত জমি তিনি বর্গা নিয়ে প্রায় ৪/৫  বছর যাবৎ কলা চাষাবাদ করে আসছিলেন । সম্প্রতি একই গ্রামের মৃত ছবের আলীর ছেলে আহসান হাবিব জিয়ার বাড়ির পাশে একটি জমিতে পাট চাষাবাদের জন্য জমি প্রস্তুত করতে গিয়ে তুচ্ছ ঘটনায় বাকবিতন্ডা হয়।  এরই জের ধরে রাগান্বিত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা দিকে কলা বাগানের সম্পন্ন গাছগুলো কেটে ফেলে জিয়া। এতে তার প্রায় পৌনে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

এঘটনায় বুধবার বিকেলে সরেজমিন গেলে, অভিযুক্তের মা আনোয়ারা বেগম বলেন, তার ছেলে রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় গতকাল মঙ্গলবার সকালে কলা গাছগুলো  কেটে ফেলেছেন। এতে ওই কৃষকের যা করার করুক বলে দাম্ভিকতা দেখান তিনি। অপরদিকে অভিযুক্ত জিয়া বাড়িতে না থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মনসুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


National