বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

রাজশাহীতে কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি : যুবক গ্রেপ্তার

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিনিধি

published: 17 April, 2025, 02:50 PM

রাজশাহীতে কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি :  যুবক গ্রেপ্তার
রাজশাহীতে কলেজছাত্রীকে এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার মুন্না রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার বাসিন্দা।
বুধবার সন্ধ্যায় ঝলমলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
র‍্যাব বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রী ওই যুবকের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না ইমেইলের মাধ্যমে ছাত্রীর কাছে তাঁর একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন।
পরে বিভিন্ন নামে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীর ছবি পাঠাতে থাকেন তিনি। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের কাছে।
ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। পরে তাঁকে আইনি পদক্ষেপের জন্য বোয়ালিয়া থানা–পুলিশে হস্তান্তর করা হয়।
National