নওগাঁর নিয়ামতপুরে ১শ ২০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অভিযানিক দল।
বুধবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র আলিম মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ১শ ২০ ফেন্সিডিল বোতলসহ ২ জনকে আটক করে র্যাব-৫।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল ০৯:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্রীমন্তপুর ইউনিয়নের অর্ন্তগত বরেন্দ্র আলিম মাদ্রাসার পূর্ব পার্শ্বে খেলার মাঠের ভিতর অভিযান পরিচালনা করে ১শ ২০ বোতল ফেন্সিডিলসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামেরমঞ্জুর রহমানের ছেলে মাসুদ রানা (৪০) এবং শ্যামপুর গ্রামের মৃত- মকবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩২) নামে দুইজনকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে আরো জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং উক্ত স্থানে গমন পূর্বক অভিযান পরিচালনাকালে মাদক সরবাহের সময় আসামীদ্বয়কে ১শ ২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।