রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে র্যাব চারজন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) একজনকে আটক করেছে।
র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির হাতে আটক চারজন হলেন- রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক (৭০), শ্যামপুর পশ্চিমপাড়ার মানিক মিয়া (৪৫), একই এলাকার যুবলীগ নেতা মোসাদ্দেক হোসেন মিঠু (৩২) ও আবিদ হাসান কাওসার (৩৫)।
পুলিশের হাতে আটক ব্যক্তির নাম আব্দুল হাকিম (৫০)। তিনি শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়ার বাসিন্দা। রোববার দিবাগত রাতে এই পাঁচজনকে আটক করা হয়। ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাদের আটক দেখানো হয়েছে।
সোমবার র্যাব ও পুলিশের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।