বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

published: 08 April, 2025, 11:59 AM

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামে  রিফা বেকারীর সামনে পাঁকা রাস্তার উপরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা সহ দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত সোয়া এগারোটার দিকে  র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় কাজে

কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, 

১। মোঃ আবুল কালাম (২৮)পিতা মৃত কানা মিয়া,সাং উত্তর ঝাউলাছড়া,

২। মোঃ মমিন মিয়া (৩০) পিতা মোঃ জয়নাল মিয়া, সাং উত্তর ঝাউলাছড়া, উভয়ের থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে গাঁজা ক্রয়বিক্রয় করে আসছিলো।

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা  থানায় মামলা দায়ের করা হয়েছে। 


 

র‌্যাব আরও  জানান এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

National