বাংলাদেশ, সোমবার, মে ২৫, ২০২৬

তাহেরপুরে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

মিজানুর রহমান

published: 19 November, 2025, 08:24 PM

তাহেরপুরে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারা উপজেলা তাহেরপুর পৌর অডিটোরিয়ামে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায়  তাহেরপুর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবু নঈম সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধানের শীষের মনোনীত প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান জিয়া।


ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, "গত ১৭ বছর যারা নির্যতিত হয়েছে তারা মনে প্রাণে চায় বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি গণমানুষের দল তাই দলের মধ্যে বিশৃঙ্খলা না করে সবাইকে এক হয়ে ধানের শীষে বিজয় করতে হবে"। 


বিশেষ অতিথি ছিলেন,ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক,বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা।


এছাড়াও উপস্থিত ছিলেন,ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু,উপজেলা তাঁতী দলের সভাপতি মামুনুর রসিশ মামুন,হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন শাহ্,সাধারণ সম্পাদক আনিছার আলী,বড়বিহানলী ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন,শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম,শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার,গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিটলার,সাধারণ সম্পাদক আকরাম আলী।তাহেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতি,তাহেরপুর পৌর যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রদল সভাপতি সোহেল রানা,তাহেরপুর ৮ নং ওযাডে সভাপতি মহসিন আলী, যুগ্ম-আহবায়ক সোহেল সরদার, যুবনেতা আব্দুল আলিম, তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাফর ইকবাল সহ তাহেরপুর পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ। 


উল্লেখ যে, আয়োজন শেষে সন্ধার পর তাহেরপুর  বাজারে বিভিন্ন শ্রেনীপেশা ও সাধারন মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।


National

রাজনীতি আরোও দেখুন