বাংলাদেশ, সোমবার, মে ২৫, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, আটপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

ফয়সাল চৌধুরী আটপাড়া নেত্রকোনা

published: 14 November, 2025, 09:23 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, আটপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল-এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


রোববার (০৯ নভেম্বর ) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কাজী মাওঃ তাসনীম আলম এবং সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান এ কমিটির অনুমোদন দেন।


নবগঠিত আহ্বায়ক কমিটিতে  হাফেজ মো. ইয়াসিন আরাফাত-কে আহ্বায়ক এবং হাফেজ ক্বারী আবুল বাশার সুমন-কে সদস্য সচিব করা হয়েছে।


আহ্বায়ক কমিটিতে মোট ৫১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে আটপাড়ায় সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন। 

National

রাজনীতি আরোও দেখুন