বাংলাদেশ, সোমবার, মে ২৫, ২০২৬
logo

গাজায় গণহত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল


মোঃ সাইফুর রহমান   published:  ০৮ এপ্রিল, ২০২৫, ১২:২৬ এএম

গাজায় গণহত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল

ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৭ এপ্রিল সোমবার বেলা ১১টার দিকে শহরের কানাইখালি এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণহত্যার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করতে হবে। যদি এখন থেকেই এই হামলার তীব্র প্রতিবাদ না করা হয় তাহলে বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়বে। সমাবেশে ইসরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়। সেই সাথে তাদের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ করতে সরকারি হস্তক্ষেপ কামনা করা হয়।

সমাবেশে জেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাটোর স্বার্থরক্ষা কমিটি, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জামায়াতে ইসলাম হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।