নিজস্ব প্রতিনিধি published: ১৬ মার্চ, ২০২৫, ০২:৩১ এএম

রাজশাহীতে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
শনিবার(১৫মার্চ) দাশপুকুর মোড়ে "শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ" সিটি বাইপাস সংলগ্ন ভবনে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ড.ইব্রাহিম হোসেন এবং চলতি শিক্ষাবর্ষের ১০ম শ্রেণির শিক্ষার্থী এসএসসি- ২০২৫ পরীক্ষার্থীরা।
ইফতার ও দোয়া মাহফিলে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মরহুম মো. গোলাম হোসেন এবং পরিচালনা পর্ষদ সদস্য প্রফেসর মরহুম মো. ইসমাইল হোসেনসহ জুলাই গণ অভ্যুত্থানে নিহত আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।