মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি published: ১৫ মার্চ, ২০২৫, ০৪:১৭ এএম

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঠাকুরমান্দা ফুটবল মাঠে ১ নং ভারশোঁ ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিদ্দিকি হোসেন এর সঞ্চালনায় ও ভারশোঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, ভারশোঁ ইউনিয়ন বিএনপি'র সভাপতি গোলাম নবী কাবুল এবং সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক ডি.এম আব্দুল মালেক ও এনামুল হক মাস্টার এবং শরিফুল ইসলাম বেলাল,সদস্য মিজানুর রহমান নান্টু,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন ও মাসুদ রানা,ভারশোঁ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এবং ভারশোঁ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল প্রমূখ।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাড.মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হক,
ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলালসহ উপজেলা ও ইউনিয়ন যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।