বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
logo

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর


নওগাঁ প্রতিনিধি published:  ১২ মার্চ, ২০২৫, ০৩:৪৩ পিএম

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

নওগাঁর মহাদেবপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ আল ছামী (১৮) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।  নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল ছামী উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের চাচাতো ভাই বিমানের ছেলে বলে জানা গেছে।

তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।  থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহ আল ছামী নিজে প্রাইভেট কার চালিয়ে তার ছোট ভাইসহ কয়েকজন মিলে ঘুরতে যান। বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে রাস্তা ভাঙা থাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের নিচে চাপা পড়েন সবাই।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল ছামীকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।