Md jahidul islam published: ১১ মার্চ, ২০২৫, ০২:৪২ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর গোদাগাড়ীতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের উদ্যোগে গোদাগাড়ী মডেল মসজিদ মিলনায়তনে ০৯ মার্চ রবিবার ৮ রমজার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় অত্র ওয়ার্ডের সভাপতি জনাব অধ্যাপক মুখলেসুর রহমান মুকুল এর সভাপতিত্বে এবং যুব জামায়াতের অত্র ওয়ার্ডের সভাপতি মাসুদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার আমীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম।
সভায় শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোদাগাড়ী পৌর শাখা সভাপতি ও ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জনাব মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও ইফতার মাহফিলে জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা রমজানের তাৎপর্য এবং দ্বীনি অনুভূতি নিয়ে ইসলামের পতাকা তলে সমবেত হয়ে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে ইসলামি সমাজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান।