বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
logo

কেন্দ্রীয় শহীদ মিনারে রাসিক প্রশাসক রিটনের সাথে মহানগর বিএনপি ও মহিলা দলের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক published:  ১৭ মার্চ, ২০২৬, ০৬:২৮ এএম

কেন্দ্রীয় শহীদ মিনারে রাসিক প্রশাসক রিটনের সাথে মহানগর বিএনপি ও মহিলা দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ। গতকাল ১৬ মার্চ (সোমবার) ঐতিহাসিক রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন , রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং মহিলা দলের স্থানীয় নেত্রীবৃন্দ। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং নগরীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে শহীদ মিনার এলাকার পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তা নিয়ে কথা বলেন নেতৃবৃন্দ।

প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন এ সময় বলেন, "রাজশাহীকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নগরবাসীর অধিকার রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।"

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং মহিলা দলের নেতৃবৃন্দ নগরীর পরিচ্ছন্নতা ও জননিরাপত্তার স্বার্থে প্রশাসনের গৃহীত পদক্ষেপে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন প্রশাসনের অধীনে নগরবাসী তাদের কাঙ্ক্ষিত সেবা দ্রুততম সময়ে পাবেন। এ সময় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।