বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
logo

রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন, অভিনন্দন জানিয়েছেন অমি


নিজস্ব প্রতিবেদক published:  ১৫ মার্চ, ২০২৬, ০৪:৫৩ এএম

রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন, অভিনন্দন জানিয়েছেন অমি

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহীসহ দেশের মোট ৫টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।



মাহফুজুর রহমান রিটন প্রশাসক নিযুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল হাসনাত অমি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন:"আগামী দিনে রাজশাহী মহানগরীকে সুন্দর ও সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে রিটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।"



স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর পাশাপাশি বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।



মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।