বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

পবা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক published:  ১৫ মার্চ, ২০২৬, ০৩:৫৩ এএম

পবা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাকের উদ্যোগে পারিলা ইউনিয়নের মাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন।




প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য শান্তি ও ধর্মীয় ঐক্যের এক মহান মাস। আমরা সবাই একত্রিত হয়ে এই পবিত্র মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের একতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করি। ইফতার মাহফিল ও দোয়া মাহফিল আমাদের হৃদয়ে মহানুভবতা ও একে অপরের প্রতি ভালোবাসা বাড়ায়।” তিনি আরও বলেন, “এই মাসে আমাদের সবার উচিত দান-খয়রাতের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”




এসময় মাড়িয়া দক্ষিণপাড়া কবরস্থানের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ উপজেলা বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সকলকে শান্তিপূর্ণভাবে ইফতার করতে এবং রমজান মাসের পূর্ণ সুফল অর্জনের জন্য দোয়া করা হয়।