বাংলাদেশ, মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
logo

নাটোরস্থ সিংড়া কল্যণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


নাটোর প্রতিনিধি published:  ১৫ মার্চ, ২০২৬, ০৩:৪৮ এএম

নাটোরস্থ সিংড়া কল্যণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নাটোরস্থ  সিংড়া কল্যণ সমিতির  উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪  মার্চ)  শহরতলির দিয়াপতিয়া বালিকা শিশু সনদ প্রাঙ্গনে, এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  




এ ইফতার মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষা ও স্বাস্থ্যবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ অনুষ্ঠানে সিংড়া কল্যণ সমিতির  আহবায়ক ও দত্তপাড়া মডেল কলেজের অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ এর সভাপত্বিতে এবং সমিতির অন্যতম সদস্য আব্দুল হাকিম মাষ্টারের সঞ্চালনায়  




অতিথি হিসেবে নাটোর এনএস সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল বারি মির্জা, বালিকা শিশু সনদ  এর সদস্য ও সদর হাসপাতালের সাবেক মেডিক্যাল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ, সিংড়া ৩ আসনের বিএনপির সংসদ সদস্যের প্রধান নির্বাচনী সমন্বয়ক শারফুল ইসলাম বুলবুল, সাবেক বিএনপি নেতা  দাওদার মাহমুদ, নাক.কান ও গলা বিষেজ্ঞ ডাক্তার  এমএ মোমেন, জনসেবা ক্লিনিক এর পরিচালক রফিকুল ইসলাম. নাটোর ও ইউনাইটেড প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ অন্যা উপস্থিত ছিলেন। . 




অনুষ্ঠান শেষে সিংড়া কল্যণ সমিতির প্রতিষ্ঠা সভাপতি  মরহুম ডাঃ এ এইচ এম, আমিরুল ইসলামসহ প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।