নিজস্ব প্রতিবেদক published: ১৪ মার্চ, ২০২৬, ০২:৩৮ এএম
.jpg)
রাজশাহীতে সিএনজি ও অটোরিক্সা মালিক-শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি।
বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর রেলগেট এলাকায় সমিতির প্রধান কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিক্সার সদস্যদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
সদস্যরা হাসিমুখে ঈদ সামগ্রী গ্রহণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, দুধ, চিনি এবং পোলাওয়ের চাল।
এসময় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, নির্বাচনের ইশতেহার অনুযায়ী বর্তমান কমিটি মালিক-শ্রমিকদের পাশে থেকে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে। এছাড়াও ইশতেহার অনুযায়ী কন্যাদান, শিক্ষা ভাতা, মৃত্যুকালীন টাকা এবং চিকিৎসা ভাতা দেওয়া হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে মালিক-শ্রমিকদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক শ্যামল শেখ এবং সহ-সভাপতি হায়দার আলী।