সাইফুল ইসলাম || বাউফল প্রতিনিধি published: ০৩ মার্চ, ২০২৬, ০২:৩৯ এএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরুণদের ভূমি অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ইয়ুথ ল্যান্ড রাইটস গ্রুপের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় স্পিড ট্রাস্ট–এর উদ্যোগে আয়োজিত এ সভায় স্বপ্ন গঠন, সঞ্চয় চর্চা, নেতৃত্ব বিকাশ এবং জনসমবায় দলে যুবকদের সহযোগিতার ক্ষেত্র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
তরুণদের সক্রিয় অংশগ্রহণ সভায় ইয়ুথ লিডার সাগর খান তসিব, সেলিনা, মুক্তা ও মীম আলোচনায় অংশ নেন।এ সময় ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম এবং ভলান্টিয়ার সালমা বেগম উপস্থিত ছিলেন।
সচেতনতা ও অধিকার নিয়ে কাজ সভায় বক্তব্য রাখতে গিয়ে ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম বলেন,
এএলআরডি (মিজেরিয়া) ইচ্ছে প্রকল্পের আওতায় স্পিড ট্রাস্ট বাউফলে বিশেষ করে প্রান্তিক চরাঞ্চলে ভূমি-স্বত্ব বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
তিনি জানান, উপজেলার চন্দ্রদ্বীপ, নাজিরপুর এবং বাউফল ইউনিয়নে মোট ১৬টি গ্রুপ রয়েছে, প্রতিটি গ্রুপে ২০ জন সদস্য। এসব পরিবারের সন্তানদের সমন্বয়ে একটি ইয়ুথ ল্যান্ড রাইটস গ্রুপ গঠিত হয়েছে, যার সদস্য সংখ্যা ৩০ জন। এ গ্রুপের পাক্ষিক সভা নিয়মিত অনুষ্ঠিত হয়।
আশার আলো তরুণ প্রজন্ম সভায় বক্তারা বলেন, তরুণদের সম্পৃক্ততা বাড়লে ভূমি অধিকার, সঞ্চয় সংস্কৃতি ও সামাজিক নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।