নিজস্ব প্রতিনিধি published: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৫ পিএম

আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে রাজশাহী বধির ফোরাম। সম্প্রতি আয়োজিত এক সভায় ফোরামের নেতৃবৃন্দ এই সংহতি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার আহম্মেদ চৌধুরী ইমন, মো: মনির, মো: বনী, মো: তানিজ ও মো: তামিমসহ ফোরামের অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা জানান, সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকবেন।