বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬
logo

ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিবৃতি


নিজস্ব প্রতিনিধি published:  ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:৪৫ পিএম

ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের নামে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি। সোমবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মোঃ আসাদুজ্জামান জনি বলেন, "গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে বেশ কিছু জাতীয় ও স্থানীয় পত্রিকায় আমার এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ–এর নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। ‘জমি দখলের চেষ্টা’, ‘দোকান ও সীমানা প্রাচীর ভাঙা’ শীর্ষক যে খবরগুলো প্রচার করা হয়েছে, তার সাথে আমাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।"

তিনি আরও উল্লেখ করেন যে, সংবাদগুলোতে বস্তুনিষ্ঠতা বজায় রাখা হয়নি। যাচাই-বাছাই ছাড়া কেবল একপাক্ষিক বক্তব্যের ভিত্তিতে এ ধরনের মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।


আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি একটি সুপরিকল্পিত অপচেষ্টা।
রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল এই মিথ্যা সংবাদ সম্মেলন ও অপপ্রচার চালিয়েছে।


আসাদুজ্জামান জনি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে অবিলম্বে এই মিথ্যা সংবাদের সংশোধনী প্রকাশের জোর দাবি জানান। অন্যথায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি বিবৃতিতে হুঁশিয়ারি প্রদান করেন।


প্রতিবাদকারীর নাম
মোঃ আসাদুজ্জামান জনি
সদস্য সচিব
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল।