বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

মানবতার সেবায় ইঞ্জিনিয়ার শাকিল : শীতের আমেজে হরিজন পল্লীতে উষ্ণ উপহার


নিজস্ব প্রতিনিধি published:  ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:৪০ পিএম

মানবতার সেবায় ইঞ্জিনিয়ার শাকিল : শীতের আমেজে হরিজন পল্লীতে উষ্ণ উপহার

রাজশাহীতে শীতার্ত হরিজন পল্লীর বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর রেলগেটে অবস্থিত হরিজন পল্লীর প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক ইঞ্জি: মো. শাকিলুর রহমান শাকিল।

শীতবস্ত্র বিতরণকালে তিনি হরিজন পল্লীর বাসিন্দাদের যেকোন সমস্যা ও আপদ-বিপদে নিঃস্বার্থে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় হরিজন পল্লীর সদস্যরা ইঞ্জিনিয়ার শাকিলের নানা কাজের প্রশংসা করেন এবং আগামীতে তার প্রতি সামাজিক ও রাজনৈতিক সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।