বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত


নিজস্ব প্রতিবেদক published:  ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫০ এএম

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজের সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানভির হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।তানভির শহরের কালিকাপুর এলাকার বাসার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহত আকাশ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধু আকাশ হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিল তানভির হাসান। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গতিরোধকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তানভির হাসান। সে সময় আহত হয় তার বন্ধু আকাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে এবং নিহতের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।