নাটোর জেলা প্রতিনিধি published: ০১ অক্টোবর, ২০২৫, ০৬:৫৭ পিএম

নাটোরের সিংড়ায় (নাটোর-৩) আসনের বিএনপির মনোনয়নপ্রার্থী,জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন,বাংলাদেশে যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায় মিলেমিশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে।
তিনি বলেন, “আমাদের দেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের আনন্দ ভাগাভাগি করার ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম আনু বলেন, “যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, আমি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাইব।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার সময় বিএনপির নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। অতীতে বাবড়ি মসজিদ ভাঙার সময়ও বিএনপির নেতাকর্মীরা রাতভর পূজা মণ্ডপ পাহারা দিয়েছেন। তিনি যোগ করেন, “ধর্ম যার যার, উৎসব সবার।”
৩০ সেপ্টেম্বর বিকাল থেকে গভীর রাত পর্যন্ত আনোয়ারুল ইসলাম আনু উপজেলার সুকাশ,ডাহিয়া,ইটালি, চৌগ্রাম ও রামানন্দ খাজুরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
একইসঙ্গে তিনি ধানের শীষ প্রতীকের প্রচারণাও চালান।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, পৌর বিএনপির
সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।