বাংলাদেশ, সোমবার, মে ২৫, ২০২৬
logo

১৬ দলীয় বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর সেমি ফাইনাল অনুষ্ঠিত


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : published:  ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৯ পিএম

১৬ দলীয় বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর সেমি ফাইনাল অনুষ্ঠিত

 গত ১৬ আগষ্ট দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উদ্বোধণ হয়েছিল ১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট”-২০২৫। “সম্প্রীতির বন্ধনে আমরা” এমন প্রতিপাদ্য দিয়ে এ খেলার আয়োজন করে বেনাপোল বাজার কমিটি।


এই টুর্ণামেন্টে মোট ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করে। সপ্তাহের প্রতি শনিবার এই টুর্ণামেন্টের বাকী খেলা ধারাবাহিক ভাবে চলতে থাকেন।


খেলার কর্মসূচি মোতাবেক আজ ১৩সেপ্টেম্বর শনিবার সেমি ফাইনালে চারটি দল অংশগ্রহণ করেন। সমাপনী দিনে সকাল ১০টায় ওবিকাল ৪টায়,পূর্বের নির্ধারিত স্থান বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠে এ খেলায় অংশ নেয়, যে ৪টি অংশগ্রহণ করেন তারা হলেন - -নিত্য হাট-হাজী মোহাম্মদ উল্লাহ সুপার মার্কেট এবং হীরা সুপার মার্কেট ও ডাবল মার্কেট।


প্রতিযোগীপূর্ণ সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত খেলায় 

হাজী মোহাম্মদ উল্লাহ সুপার মার্কেট  তিন এক গোলে  নিত্য হাটকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হন। দুই খেলায় ২জনকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। 


এদিকে সবশেষ বিকাল ৪টার সময় খেলায় ডাবলু  মার্কেটকে ২-০ গোলে হারিয়ে হীরা সুপার মার্কেট ফাইনালে। 


খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন, মো. ইয়াসিন আরাফাত,মো, ইয়ানুর রহমান ও মো. রায়হান হোসেন  (যশোর) মো,আব্দুল বাসেত মল্লিক।  খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ট্রপি তুলে দেন বেনাপোল বাজার কমিটি’র সভাপতি-মো.আবু তালেব এবং সাধারণ সম্পাদক-মো,রেজাউল করিম রেজা, ১যুগ্ম সাধারণ সম্পাদক মো তোফাজ্জল হোসেন তুফান,সাইদুর রহমান, প্রচার সম্পাদক মো, সাহাবুদ্দিন খোকন। এ সময় পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন-বাজার কমিটি’র সদস্য আবু সাঈদ বকুল ক্রীযা সম্পাদক, সহ বাজার আব্দুল হামিদ কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ।


মো,মনির হোসেন, সিনিয়ার সহ-সভাপতি সীমান্ত প্রেসক্লাব বেনাপোল উপস্থিত ছিলেন।


খেলার চমৎকার ধারাভাষ্য দেন মো,মহিউদ্দিন মহি, ও সাইদুর রহমান সাঈদ।


আগামী শনিবার(২০ সেপ্টেম্বর) উক্ত বলফিল্ড মাঠে ফাইনাল  খেলা অনুষ্ঠিত হবে। খেলাপ্রেমী মানুষকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বেনাপোল বাজার কমিটি’র নেতৃবৃন্দ।