বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
logo

বেনাপোলে কাষ্টমস ক্লাবে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : published:  ১২ আগস্ট, ২০২৫, ১০:০৪ পিএম

বেনাপোলে  কাষ্টমস ক্লাবে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত


বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী থ্যালাসেমিয়া সচেতনতা কার্যক্রম বিষয়ক সেমিনার


আজ১২আগস্ট  সকালে বেনাপোল কাষ্টমস ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডাক্তার হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর ভ্যাট ও কাস্টমস কমিশনার ফয়সাল মোহাম্মদ মুরাদ।  


আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেনাপোল কাস্টমস হাউজের কমিশার খালেদ মোহাম্মদ আবু হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ। বাবা মায়ের কাছ থেকেও বিস্তার হতে পারে। দেশে প্রতিবছর ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া রোগের জীবানু নিয়ে জন্মগ্রহণ করে। রোগের ভয়াবহতা প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে শিশুসহ সকলের রক্ত পরীক্ষা করা জরুরি।


দেশে প্রায় ২ কোটি মানুষ অজ্ঞাতসারে থ্যালাসেমিয়া রোগের বাহক এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার মানুষ।

সভাপতির বক্তব্যে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার খালেদ মোহাম্মদ হোসেন বলেন, অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে এই প্রাণঘাতি রোগের নিরাময় সম্ভব হলেও অনেক বেশি খরচের কারণে এবং মজ্জাদাতার অভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় না।


সেমিনারে থ্যালাসেমিয়া রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের হেডঅবএইচআর এন্ড অপারেশন এবিএম জোনায়েদ।  


আলোচন করেন, থ্যাসেমিয়া ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর ডাঃ সাজিয়া শারমিন।


সেমিনার শেষে ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।