নাটোর প্রতিনিধি গোলাম গাউস published: ০৬ আগস্ট, ২০২৫, ০৭:৩০ পিএম

জুলাই অভ্যুথানের ধারাবাহিকতায় ৬ ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূতি উপলক্ষেনাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের উপর শহর থেকে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপর শহর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে সভাপতিত্বে করেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ।এ সময় অন্যান্যর উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ,যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ,জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহামুদ,যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন ২০২৪ সালে আগষ্টে দেশে ফ্যাসিষ্ট হাসিনার পতনের ১ বছর পূর্তিতে যাবে জেলা বিএনপি বিজয় র্যালি পালন করছে। অন্তবঅতী সরকার দেশে ভোটের ঘোষনার মাধ্যমে বাংলাদেশে ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে এইটাই আশা করা হয়।