কুমিল্লা অফিস | বার্তা বিভাগ published: ০৪ আগস্ট, ২০২৫, ০২:০৯ এএম

রবিবার বিকেলে সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহীর সাধারণ জনগণের উদ্যোগে গাজায় অব্যাহত ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে একটি র্যালি জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে কুমার পাড়া, আলু পট্টি মোড় হয়ে,সাহেব বাজার জিরোপয়েন্ট, মনি চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে মোনাজাত করে।
র্যালি শেষে উপস্থিত বক্তাগণ বলেন,ইসরাইল কর্তৃক,ফিলিস্তিনের গাজায় বর্বচিতর ন্যাক্কারজনক বোমা হামলায় নারী শিশুসহ সাধারণ জনগণকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ফিলিস্তিনের নিরীহ জনগণের জন্য যে ত্রাণ সামগ্রী যাচ্ছে সেগুলি যথাযথভাবে তাদের কাছে পছানোর ব্যবস্থা করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম,সাহেব বাজার জিরো পয়েন্ট হোটেল ওয়ারিশনের মালিক ও সচেতন নাগরিক রাজশাহীবাসী।
আবুজর গিফারী,রাজশাহী ইউনিক অনলাইন এর মালিক ও সচেতন নাগরিক রাজশাহী বাসী।মোঃ শহীদুল ইসলাম,রাজশাহী নর্থ বেঙ্গল অনলাইনের মালিক ও সচেতন নাগরিক রাজশাহী বাসী। মোঃ তরিকুল ইসলাম তারেক, রাজশাহী ইনায়া আইটি এর মালিক ও সচেতন নাগরিক রাজশাহীবাসী প্রমূখ্য।