বাংলাদেশ, শুক্রবার, মে ১, ২০২৬

শরীয়তপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ১৬ লক্ষ টাকার চেক হস্তান্তর

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

জয়পুরহাট প্রতিনিধি

published: 18 April, 2025, 03:33 AM

শরীয়তপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ১৬ লক্ষ টাকার চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের শরীয়তপুর অঞ্চলের বীমা গ্রাহকের ৩ কোটি ১৬ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) সকালে শরীয়তপুর দুবাই প্লাজায় এ ব্যবসা পর্যালোচনা সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ও জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্টোল) সৈয়দ মোতাহার হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক কে এম বিল্লাল হোসেন, আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়েরের, প্রকল্প ইনচার্জ কবির হোসেন হাওলাদার, জেনারেল ম্যানেজার সোহানুর রহমান সুরুজ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল-আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ মোহাম্মদ নান্নু মৃধা প্রমুখ।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ৩ কোটি ১৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

National

সারাদেশ আরোও দেখুন