বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিনিধি

published: 07 April, 2025, 08:38 PM

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে মুসল্লীদের ওপর নৃশংস গণহত্যা, বর্বোরচিত হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। 

সোমবার (৭ মার্চ) সকাল থেকে নগরজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অংশগ্রহনে এ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়ার আয়োজন করা হয়।


সকাল থেকে পৃথকভাবে এ আন্দোলনে অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী মুহাম্মদীয়া যুব সুন্নীর শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী সহ মুসুল্লিরা।


বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বানও জানান তারা। তারা আরও বলেন, আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদের বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো নীরবে গণহত্যার সমর্থন দিয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। অবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এ গণহত্যার প্রতিবাদের আহ্বান জানান আন্দোলনকারীরা।


এর আগে দেশজুড়ে সকল প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে সোমবার দিনব্যাপী আন্দোলনে রাজপথে নামেন দেশের মুসল্লীরা।

National

সারাদেশ আরোও দেখুন