নওগাঁর মান্দায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ২ হাজার ৬ জন অসহায় ও হৃতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে।
এসময় উপস্থিত ছিলেন, ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, ট্যাগ অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর নাজমুল হুদা,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এফ এম গোলাম সারোয়ার হোসেন,
প্যানেল চেয়ারম্যান শরিফ উদ্দিন বাচ্চু এবং ইউপি সদস্য ইসমাইল হোসেন বাচ্চুসহ সকল ইউপি সদস্য প্রমূখ।