বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

চারঘাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় মহড়া

Publisher and Editor

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

published: 10 March, 2025, 06:47 PM

চারঘাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় মহড়া

“দুর্যোগ পূর্বাভাস প্রস্ততি,বাচাঁয় প্রাণ ক্ষয়ক্ষতি” এই ম্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় বিষয়ক মহড়াটি মাদ্রাসা ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে এই প্রদর্শন দেখানো হয়।

সোমবার ( ১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন অনুষ্ঠান সভায় বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান, চারঘাট ফায়ার স্টেশন ইউনিট ইনর্চাজ মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

National