বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

নাটোরে সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সাথে সংলাপ অনুষ্ঠিত

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নাটোর প্রতিনিধি

published: 16 March, 2026, 03:54 AM

নাটোরে সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সাথে সংলাপ অনুষ্ঠিত

নাটোরে সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) গ্লোবাল অ্যাফেয়ার্স অফ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহযোগিতা, জিএফএ’র কারিগরি সহযোগিতায় ও নাগরিকতা প্রকল্প-এবং খান ফাউন্ডেশন বাস্তবায়নে, সহযোগী সংস্থার আলো এর উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। 




এতে প্রধান অতিথি হিসাবে বক্ত দেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নীলা হাফিয়া, আলো নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা শাহীনা লাইজুসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা পেশার মানুষ ।




এতে বক্তারা বলেন, সরকার কাঠামোয় জনগণের অংশগ্রহণ ও অংশীদারিত্ব, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অংশীদারিত্বমূলক সুশাসন প্রতিষ্ঠায় এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

National

সারাদেশ আরোও দেখুন