বাংলাদেশ, মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

শীতের সকালে ভোট দিতে নারী ভোটারদের দীর্ঘ সারি

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

published: 12 February, 2026, 02:10 PM

শীতের সকালে ভোট দিতে নারী ভোটারদের দীর্ঘ সারি

নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শীতের সকালে ভোট কেন্দ্র গুলোতে নারী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ভোটাধিকার প্রয়োগ করে বাড়ির কাজ করতে সুবিধা হবে এমন মন্তব্যই করছেন ভোট দিতে আসা নারী ভোটাররা।


উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড-লক্ষীতাড়া ও পীরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের সাথে কথা হয় আজকের পত্রিকার প্রতিনিধির সাথে।


রোজিনা নামের ভোটার বলেন, সকাল সকাল ভোট দিতে এসেছি। দুপুরের পর ভীড় বেশি হয়। তাছাড়া ভোট দিয়ে বাড়ির কাজ করতে সুবিধা হয় বলেই সকাল সকাল ভোট দিতে এসেছি।


রিনা বেগম নামের আরেক নারী ভোটার রিনা বেগম বলেন, দীর্ঘদিন পর ভোট দিলাম। কোন ঝামেলা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করলাম। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।


ফাইমা নামের আরেক ভোটার বলেন, একটু দুশ্চিন্তায় ছিলাম ভোট নিয়ে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। তবে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি বলে ভালো লাগছে। এলাকার ভোটারা উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন।


সংশ্লিষ্ট ভোটকেন্দ্রর প্রিজাইডিং কর্মকর্তা রফিকুল আলম বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ভাবেই অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা ৩০ পর্যন্ত। 

National