বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে দশম দিনের মতো শার্শা উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ১১টার সময় যশোরের শার্শা উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনার অনুষ্ঠান কর্মসূচিতে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের শহীদ মিনারে জড়ো হতে দেখা গেছে। এ সময় শিক্ষকরা বলেন, ২০% বাড়ি ভাড়া,১৫০০টাকা চিকিৎসা ভাতা, ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার,তিনদফা দাবি মেনে প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন।