রংপুর মিঠাপুকুর উপজেলা (৯ সেপ্টেম্বর)বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত উপজেলা মডেল মসজিদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।
উক্ত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ এনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনার রশিদ বেলাল
সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখা,আসাদুজ্জামান শিমুল
আমির,বাংলাদেশ জামায়াত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ও উপস্থিত জনগণ। শ্রমিক সমাবেশের সভাপতিত্ব করেন আব্দুল জাহের নোমান, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন মিঠাপুকুর উপজেলা শাখা।
প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা এনামুল হক বলেন, শ্রমিকদের বাদ দিয়ে উন্নয়ন চিন্তা করা যায় না। শ্রমিকের কল্যাণে কাজ করতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। তেমনি একজন মানুষ নাজমুল হুদা লাভলু শাহ। তিনি এই উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন দায়িত্বশীল ছিল। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্ররোচনায় পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ারে নির্মমভাবে হত্যা করেছিল। তার অপরাধ ছিল,সে কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করার প্রয়াস করেছিলেন লাভলু শাহ্।
অনুতাপের বিষয় হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে আজও শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারেনি। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার সর্বক্ষেত্রে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে ভোট বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামী শাসন কায়েমের মধ্যে দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করবে বলে আশা করেন।
উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, শ্রমিকরা এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। তাদের ন্যায্য মজুরি থেকে শুরু করে কর্মস্থলে সুরক্ষার অভাব রয়েছে।
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আর ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ছাড়া ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। তাই শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সচেতন করে গড়ে তুলতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। আসুন আমরা একসঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি।