বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

কুয়াকাটায় ভেসে এলো নিখোঁজ ট্রলার ও এক জেলের মরদেহ

এম. শাহাবুদ্দিন

কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ

published: 07 August, 2025, 10:04 PM

কুয়াকাটায় ভেসে এলো নিখোঁজ ট্রলার ও এক জেলের মরদেহ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ ভেসে এসেছে।


বৃহস্পতিবার (০৭আগস্ট) সকাল সাড়ে ৯টায় ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছে জামাতা সাগর ইসলাম।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার প্রায় ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে ৩-৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।


গত ১ আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবির ওই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৩ জেলে।


কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

National

সারাদেশ আরোও দেখুন