বাংলাদেশ, শুক্রবার, মে ১, ২০২৬

হাতিয়ায় নৌ-যোগাযোগ স্বাভাবিক, নামতে শুরু করছে জোয়ারের পানি

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি

published: 27 July, 2025, 07:28 PM

হাতিয়ায় নৌ-যোগাযোগ স্বাভাবিক, নামতে শুরু করছে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেটে যাওয়ার পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌ-চলাচল স্বাভাবিক হয়েছে। নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চল থেকে জোয়ারের পানি নামতে শুরু করেছে। তবে আজ ভোর থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।


রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে সীট্রাক নলচিরা ঘাটে পৌঁছেছে। বেলা ১১টার সময় নলচিরা ঘাট থেকে যাত্রীবাহী এক ট্রলার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্য ছেড়ে গেছে বলে জানিয়েছেন ঘাট কেরানি কাশেম।


এর আগে, গত শুক্রবার সকালে সমুদ্র নিম্নচাপ ও ৩ নম্বর সতর্ক সংকেতের ফলে হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৩৬ ঘণ্টা পর গতকাল বিকেলে নলচিরা থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাত্রীবাহী এক ট্রলার ছেড়ে যায়।


নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, আজ সকাল থেকে নদী শান্ত থাকায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে সীট্রাক নলচিরা ঘাটে এসে পৌঁছেছে। এবং নৌ-যোগাযোগ মোটামুটি স্বাভাবিক হয়েছে। তবে সামান্য বৈরী আবহাওয়াতে ঢাকা-হাতিয়াগামী লঞ্চ ঘাটে না আসায় যাত্রী ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।


এছাড়া সকাল থেকে হাতিয়ার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, নিম্নচাপের প্রভাবে নিঝুম দ্বীপসহ যেসব নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছিল, সেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

National