বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সিংড়ায় প্রকৌশলীর গাড়িতে পাওয়া গেল ৩৭ লাখ টাকা

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

সাইফুর রহমান রিপন নাটোর

published: 15 March, 2025, 11:25 PM

সিংড়ায় প্রকৌশলীর গাড়িতে পাওয়া গেল ৩৭ লাখ টাকা

নাটোরের সিংড়ায় একটি সন্দেহজনক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মো. ছাবিউল ইসলাম নামে এক নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দসহ ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেয়া হয়।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের জন্য ডাকলে যে কোনো সময় তিনি হাজির হতে বাধ্য থাকবেন বলে জানিয়েছে পুলিশ।ওই নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে এই টাকা ও গাড়ি জব্দ করা হয়। তবে ওই নির্বাহী প্রকৌশলীকে আটক না করে টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ। এসময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারকে থামানোর জন্য সিগন্যাল দেয়া হয়। পরে ওই প্রাইভেটকার তল্লাশিকালে ওই টাকার সন্ধান পাওয়া যায়। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার, নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমানসহ সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যায়। এ সময় প্রাইভেটকার তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় টাকা ও প্রাইভেটকারটি জব্দ করে ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেয়া হয়।এ ব্যাপারে এলজিইডির প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি কর্মরত আছেন। জমি বিক্রির বৈধ টাকা গাইবান্ধা থেকে রাজশাহীতে নিয়ে যাচ্ছিলেন তিনি।

National