প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

মান্দার ভালাইন ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল

মান্দার ভালাইন ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন ২ নং ভালাইন ইউনিয়ন শাখা

কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ২ নং ভালাইন ইউনিয়ন যুবদলের সভাপতি মমতাজ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, ২নং ভালাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডি.এম আব্দুল মালেক এবং ২ নং ভালাইন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিন প্রমূখ।

এসময় মান্দা উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম হোসাইন এবং জেলা ছাত্রদলের সহ অর্থ সম্পাদক আকিব জাওয়াদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর