বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নাটোর প্রতিনিধি

published: 19 June, 2025, 10:34 PM

গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।


এর আগে মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে আহম্মদ আলী মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। আগামীকাল তাকে আদালতে পাঠানো হতে পারে। নাটোরে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 


আহম্মদ আলী মোল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

National