বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ ৩ যুবক আটক

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

published: 07 October, 2025, 11:29 PM

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ ৩ যুবক আটক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।




মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার লেংগুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় লেংগুড়া বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল। এ সময় ঢাকাগামী ইউনাইটেড প্লাস পরিবহনের একটি গাড়ি তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিন যুবককে আটক করা হয়।




আটককৃতরা হলেন— নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)। তারা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের বাসিন্দা।




বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

National